সুস্থ-সবল সন্তান জন্মদানের প্রত্যাশা করেন হবু মা। অনেকেরই সেই স্বপ্ন সফলতা পায় না। গর্ভবতী মা ও তার পরিবারের সময় কাটে প্রবল দুশ্চিন্তা আর উৎকণ্ঠায়। সবার গর্ভকালীন সফরের পুরোটা হয়তো মসৃণ হয় না। কারো কারো ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। তবে প্রস্তুতির মাধ্যমে একজন গর্ভবতী নারী সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কোনোরকম ঝুঁকিপূর্ণ কন্ডিশন না থাকলে, পুষ্টিকর খাদ্যগ্রহণ ও উপযুক্ত ব্যায়ামের মাধ্যমে নরমাল ডেলিভারিকে সহজ করতে ও লেবার পেইনও ম্যানেজ করতে পারেন। এ সব কিছুর জন্য প্রয়োজন সঠিক উৎস থেকে জ্ঞান অর্জনের। তাই হবু মায়ের জন্য বাংলাদেশে রৌদ্রময়ী চালু করেছে প্রিন্যাটাল ক্লাস।
এ কোর্সের মাধ্যমে প্রেগন্যান্সি, লেবার-ডেলিভারি, প্রসবোত্তর
সময় নিয়ে জ্ঞান রাখা ও নিজেকে প্রস্তুত করা একজন মা মাতৃত্বের এ পথচলাকে আত্মবিশ্বাসের
সঙ্গে পাড়ি দিতে পারেন। এ কোর্সে️ গর্ভাবস্থায় সুষম ডায়েট, চেকাপ, বিপদচিহ্ন, স্বাভাবিক
প্রসবের প্রস্তুতি ও ব্যায়াম, নরমাল ডেলিভারি ও পেইন ম্যানেজমেন্ট সিজারিয়ানের পর নরমাল ডেলিভারি প্রভৃতি সম্পর্কে
হবু মায়েদের ধারণা দেয়া যাবে।এরই মধ্যে রৌদ্রময়ী একে একে সম্পন্ন করেছে ১১টি ব্যাচ।
কোর্সে অংশগ্রহণকারীর সংখ্যা ৩৮ থেকে শুরু করে এখন হাজার ছাড়িয়েছে।
প্রতিটি কোর্স চলে দুই মাস। সঙ্গে রয়েছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কোর্স ইন্সট্রাকটরদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের সুযোগ। রয়েছেন একজন এমবিবিএস ডাক্তার, যিনি মায়েদের কমন প্রশ্নের উত্তর দিতে গ্রুপে উপস্থিত থাকেন।
এ সময়ের মাঝে রৌদ্রময়ী প্রিনাটাল টিম আরো বড় হয়েছে। যুক্ত হয়েছেন কেপিজে, ইউনাইটেড হাসপাতাল এবং ওজিএসবি
হাসপাতালের মতো স্বনামধন্য হাসপাতালের স্পেশালিস্ট ও কনসালটেন্ট ডাক্তার, পেডিয়াট্রিশিয়ান,
মেন্টাল হেলথ কাউন্সেলর।
রৌদ্রময়ী প্রিনাটাল কোর্সের রয়েছে নিজস্ব ফেসবুক গ্রুপ (mother and childcare bd) যেখানে কোর্স শেষ হবার পরেও মায়েরা সবসময় ইন্সট্রাক্টর, ডাক্তার ও অভিজ্ঞ মায়েদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।