ঢাকার সিএমএম আদালত ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণের পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণের পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আগুনটি মূলত বেইসমেন্টে লেগেছে। বেলা সোয়া একটার দিকে আগুন লাগার খবর পাই। এরপর সদরঘাট কেন্দ্র থেকে দমকলের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো একটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

আরও