আলিয়ঁস ফ্রঁসেজে নার্গিস পলির একক চিত্রপ্রদর্শনী

বছরজুড়েই নানা আয়োজন থাকে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে। শিল্পী নার্গিস পলির ‘দ্য ওয়ালস অব পান্স অ্যান্ড অ্যাপোস্ট্রফিস’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনী শুরু হতে যাচ্ছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে।

বছরজুড়েই নানা আয়োজন থাকে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে। শিল্পী নার্গিস পলির ‘দ্য ওয়ালস অব পান্স অ্যান্ড অ্যাপোস্ট্রফিস’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনী শুরু হতে যাচ্ছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রদর্শনীটির উদ্বোধন করা হবে।

নার্গিস পলি একজন মাল্টিডিসিপ্লিনারি ভিজুয়াল আর্টিস্ট। তিনি ড্রইং, পেইন্টিং ও ইনস্টলেশন শিল্পের সঙ্গে জড়িত। ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর করার পর তিনি তার শিল্পযাত্রা শুরু করেন। পলি জানান, শিল্পী হয়ে ওঠার প্রক্রিয়া অভিজ্ঞতা, চেষ্টা ও ত্রুটির মাধ্যমে শুরু হয়। তিনি মনে করেন, মানুষ নিজেই তার সবচেয়ে বড় শিক্ষক। নার্গিসের চিত্রকর্মগুলোর ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন একেকটা গল্প। সবক’টি ছবিই শিল্পীর বিশ্লেষণধর্মী মন এবং সেই সঙ্গে তার শৈল্পিক মননকে ব্যাপ্ত করে। শিল্পীর সজাগ দৃষ্টি রয়েছে নীতির দূষণ ও সামাজিক অবিচার প্রতিরোধে চিত্রশিল্পের ভূমিকায়। এর আগে ২০১৭ সালে প্রদর্শিত হয়েছিল নার্গিসের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী।

এ প্রদর্শনীতে শিল্পী তুলে ধরেছেন মানুষের প্রতিনিয়ত নতুন জীবন গঠন এবং অমরত্বের অনুসন্ধান করতে মরিয়া হয়ে ওঠার চিত্র। মানুষের এ দম্ভই তাদের অস্থিরতা আর অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। প্রদর্শনীর ছবিগুলো মানবমনের এ অস্থিরতাকেই তুলে ধরছে।

সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। সোম-শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।

আরও