দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সকাল থেকে বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুট। রোদ উঠলে বেলা সাড়ে ১১টা নাগাদ ফেরি চলাচল শুরু হয়

ঘন কুয়াশার কারণে সকাল থেকে বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুট। রোদ উঠলে বেলা সাড়ে ১১টা নাগাদ ফেরি চলাচল শুরু হয়।

আজ রোববার (১৮ ডিসেম্বর) ভোর ছয়টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর দুপাড়ের নৌ যোগাযোগ স্থগিত হয়।

সকালে দৌলতদিয়া প্রান্তে চারটি, পাটুরিয়া প্রান্তে ছয়টি ও মাঝ নদীতে আরো তিনটি ফেরি নোঙর করে রাখা হয়। ওই সময় ভোগান্তিতে পড়েন দুপাড়ে অপেক্ষমাণ যাত্রীরা। বন্ধ ছিল লঞ্চ চলাচলও।

সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরও