ছয় লেখক-সংগঠক পাচ্ছেন চিন্তাসূত্র পুরস্কার

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ লেখক ও এক সংগঠক পাচ্ছেন চলতি বছরের ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ লেখক ও এক সংগঠক পাচ্ছেন চলতি বছরের ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২২ সালের স্বীকৃতিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

এবার চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী এবং সংগঠনে জয়দুল হোসেন।

‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার-বিশ্লেষণ ও যাচাই-বাছাই শেষে  চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।  জুরি বোর্ডের বিশ্বাস, পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিরাই নির্বাচিত হয়েছেন।

আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর কাঁটাবনে অবস্থিত কবিতা ক্যাফে’তে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও উত্তরীয় তুলে দেয়া হবে।

এ নিয়ে দ্বিতীয়বার সাহিত্য পুরস্কার দিচ্ছে চিন্তাসূত্র। ২০২১ সালে প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক পুরস্কৃত হন।

আরও