কফি উইথ করণের গিফট হ্যাম্পারে কী থাকে

বলিউড তারকাদের অকপট আড্ডার জায়গা ‘‌কফি উইথ করণ’। নিত্যনতুন চমকের জন্য আয়োজনের অনেক কিছু নিয়েই বুঁদ থাকেন দর্শক। সেই আগ্রহ কয়েক গুণ বেশি থাকে র‍্যাপিড ফায়ার রাউন্ডকে ঘিরে। তবে অনুষ্ঠানে দেয়া গিফট হ্যাম্পারের রহস্য নিয়েও গুঞ্জনের শেষ নেই। গিফট হ্যাম্পারে করে বিজয়ীদের কী দেন আসলে করণ? সম্প্রতি খোদ করণ জোহরই হাজির হয়েছেন এ প্রশ্নের সমাধান নিয়ে। সপ্তম সিজনের

বলিউড তারকাদের অকপট আড্ডার জায়গা ‘‌কফি উইথ করণ’। নিত্যনতুন চমকের জন্য আয়োজনের অনেক কিছু নিয়েই বুঁদ থাকেন দর্শক। সেই আগ্রহ কয়েক গুণ বেশি থাকে র‍্যাপিড ফায়ার রাউন্ডকে ঘিরে। তবে অনুষ্ঠানে দেয়া গিফট হ্যাম্পারের রহস্য নিয়েও গুঞ্জনের শেষ নেই। গিফট হ্যাম্পারে করে বিজয়ীদের কী দেন আসলে করণ? সম্প্রতি খোদ করণ জোহরই হাজির হয়েছেন এ প্রশ্নের সমাধান নিয়ে। সপ্তম সিজনের হ্যাম্পার উন্মোচন করে ডিজনি প্লাস হটস্টারের শেয়ার করা ভিডিওতে জানিয়ে দিলেন রহস্য।

করণ জোহর বলেছেন, ‘‌কফি উইথ করণের গিফট হ্যাম্পারকে আমরা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার বলে জানি। ব্যাপারটাকে গুরুত্ব সহকারে নিই। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের অতিথিদের কাছেও এর তাৎপর্য রয়েছে বেশ। সিজনে প্রতিযোগিতাগুলো ছিল দুর্দান্ত। পারস্পরিক মিথস্ক্রিয়া ছিল চমৎকার। র‍্যাপিড ফায়ার রাউন্ডকে টানটান উত্তেজনাপূর্ণ করে তুলেছিলেন বিচারকরা। আর এ জমকালো হ্যাম্পারের তত্ত্বাবধানে ছিল আমার এক বন্ধু।’

আলোচনার এক পর্যায়ে সপ্তম সিজনে র‍্যাপিড ফায়ার রাউন্ডে বিজয়ীদের হ্যাম্পারের রহস্য উন্মোচন করেন। প্রকাশ করেন বিদ্যমান পণ্যের নাম। তালিকায় রয়েছে তিয়ানি জুয়েলারির কালেকশন, মার্শাল অ্যাক্টন স্পিকার, অডি এক্সপ্রেসো মোবাইল, অ্যামাজন ইকো শো টেন, ভাহদাম টি এবং টি মেকার সেট, নিউহাস চকোলেট কালেকশন বক্স, বোম্বে সুইট শপ, খোয়া সুইট, ২৮ বেকার স্ট্রিট, কফি উইথ করণ মগ এবং অন্যান্য আকর্ষণীয় পণ্য। করণ এটাও দাবি করেন, ‘‌হ্যাম্পারে এমন কিছু জিনিসও আছে, যেগুলোর ব্যাপারে আমি বিস্তারিত বলছি না। তবে এখানে আমার প্রিয় সুগন্ধি কিছু কোমল পানীয় এবং ঘরোয়া সামগ্রীও আছে। কফি কুইজের জন্য ভালো একটা উপহার থাকে। সেটা প্রকাশ্যে আনতে আমি নারাজ। কেবল আমার আর অতিথিদের মধ্যেই থাক সেই ব্যাপারটা। মোটামুটি এটাই হ্যাম্পারের রহস্য।’

২০০৪ সালের ১৯ নভেম্বর জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলকে নিয়ে যাত্রা শুরু করে কফি উইথ করণ। এবারের মৌসুমে অতিথি হিসেবে ছিলেন রণবীর সিং, আলিয়া ভাট, সারা আলি খান, অনন্যা পাণ্ডে, অক্ষয় কুমার ও ভিকি কুশলের মতো তারকারা। বলিউডের দাপুটে পরিচালক ও ধর্ম প্রডাকশনের কর্ণধার করণ জোহরের নির্দেশনায় পার করছে সপ্তম সিজন। প্রথম ছয় সিজন স্টার ওয়ার্ল্ড ইন্ডিয়া থেকে প্রচারিত হলেও ২০২২ সালে ডিজনি প্লাস হটস্টারে প্রচার হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও