সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের সহায়তায় এগিয়ে এসেছে সামিট গ্রুপ। এ উপলক্ষে গ্রুপটি সম্প্রতি শামা রহমান ও টেগোর সোসাইটি সিঙ্গাপুরের সহায়তায় একটি চ্যারিটি রবীন্দ্র সংগীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ অভিবাসীদের কল্যাণে নিয়োজিত সংস্থা ‘হোমের’ কাছে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে সামিট গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহেদুল ইসলাম, বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো এবং সিঙ্গাপুরে ভারতের হাইকমিশনার পি কুমারান, সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান প্রমুখ। —বিজ্ঞপ্তি