দিনাজপুরে সংবাদ সম্মেলনে বক্তারা

হিলি-মেঘালয়ের তুরা পর্যন্ত রেল ও সড়কপথ নির্মাণের দাবি

এশিয়ান হাইওয়ের নকশা অনুযায়ী দিনাজপুর জেলার হিলি থেকে ভারতের মেঘালয় রাজ্যের মাহেন্দ্রগঞ্জ জেলার তুরা পর্যন্ত মাত্র ১২০ কিলোমিটার সড়ক ও রেলপথ নির্মাণ করা হলে দেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে।

গতকাল দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারতের নাগরিকদের নিয়ে গঠিত ‘জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোর’ কমিটির সদস্যরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট সমাজসেবী ড. নবকুমার দাস।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে ভারত ও বাংলাদেশ দুই দেশের সদস্যদের নিয়ে ২০১২ সালে জয়েন্ট মুভমেন্ট ফর করিডোর কমিটি গঠন করা হয়। কমিটির মূল লক্ষ্য হলো ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো।

লিখিত বক্তব্যে জানানো হয়েছে, এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশ ও ভারতের যোগযোগ ব্যবস্থা উন্নয়নে দুটি প্রকল্প নকশা প্রণয়ন করা হয়েছে। প্রকল্প অনুযায়ী কাজ অনেক দূর এগিয়ে গেলেও হিলি সীমান্ত থেকে মেঘালয় রাজ্যের তুরা পর্যন্ত প্রকল্পের কাজের কোনো উন্নয়ন হয়নি। সংবাদ সম্মেলনে সংগঠনের ভারতীয় পক্ষের সদস্য বিশিষ্ট সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস, রূপক দত্ত ছাড়াও বাংলাদেশের হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনূর রেজা শাহীন, জাহিদুল ইসলাম ও সুব্রত মজুমদার ডলার উপস্থিত ছিলেন।

আরও