বিআইজিডির অনুষ্ঠানে বক্তারা

গৃহিণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন

দেশের ফ্রিল্যান্সিং খাতে কাজের আগ্রহ ও সফলতা দিন দিন বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাড়ছে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের কাজের চাহিদা। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে দেশের তরুণরা এ খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে গৃহিণীদের ফ্রিল্যান্সিংয়ে তুলনামূলকভাবে সাফল্যের হার বেশি। তাই দেশে শিক্ষিত গৃহিণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে বিশেষ

দেশের ফ্রিল্যান্সিং খাতে কাজের আগ্রহ ও সফলতা দিন দিন বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাড়ছে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের কাজের চাহিদা। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে দেশের তরুণরা এ খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে গৃহিণীদের ফ্রিল্যান্সিংয়ে তুলনামূলকভাবে সাফল্যের হার বেশি। তাই দেশে শিক্ষিত গৃহিণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন।

গতকাল ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘উইমেন স্কিল ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক আইটি প্রশিক্ষণ সংস্থা কোডার্সট্রাস্টের বাংলাদেশ বিষয়ক প্রধান মো. আতাউল গণি ওসমানী, বাংলাদেশ ফ্রিল্যান্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তানজিবা রহমান, বিভিন্ন আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ও ফ্রিল্যান্সাররা উপস্থিত ছিলেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিআইজিডির করা এক গবেষণায় দেখা গেছে, প্রশিক্ষণ গ্রহণ না করা নারীদের তুলনায় প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের কর্মসংস্থানের হার ২৮ শতাংশ বেশি। ফ্রিল্যান্সিং এবং নন- ফ্রিল্যান্সিং উৎস থেকে তাদের মাসিক আয় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পারিবারিক সহায়তার অভাব, ডিজিটাল ডিভাইস হাতে পেতে বিভিন্ন বাধা, সংযোগ সংক্রান্ত জটিলতা, ভাষার প্রতিবন্ধকতা ও সময়ের অভাবের মতো সীমাবদ্ধতা অনেক নারীকে প্রশিক্ষণ কর্মসূচি থেকে ঝরে যেতে বাধ্য করেছে।

কর্মশালায় বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, তরুণদের বেকারত্ব বাংলাদেশের জন্য একটা টাইম বোমা। আমাদের এ বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। নারীরা তুলনামূলক অনেক ধৈর্য ধরে কাজ করতে পারেন। প্রশিক্ষণের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া উচিৎ। একজন গৃহিণী প্রশিক্ষণ পেলে এ খাতে ভালো করতে পারবেন। কারণ তিনি ঘর সামলানোর পাশাপাশি একটি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। যখন তিনি দক্ষ হয়ে উঠবেন তখন তিনিও পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে উঠতে পারেন।

আরও