গত বছর ট্রাস্ট ব্যাংক প্রতিটি সূচকে উন্নতি করেছে। বণিক বার্তার র্যাংকিং সে উন্নতিকে স্বীকৃতি দিচ্ছে। ট্রাস্ট ব্যাংকের কর্মীরা আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি উদ্যমী। ব্যাংকের ব্যবসায়িক কর্মকৌশল, শাখা ব্যবস্থাপনা থেকে শুরু করে অনেক কিছুই নতুনভাবে সাজানো হয়েছে। সেবা নেয়ার জন্য ব্যাংকে যেতে হবে, সে মানসিকতা এখন আর গ্রাহকদের নেই। প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে আমরা নিজেরাই গ্রাহকদের দরজায় হাজির হতে চাই। এজন্য ট্রাস্ট ব্যাংকের প্রযুক্তি ব্যবস্থাকে সর্বাধুনিক করে সাজানো হচ্ছে।
ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে। আমাদের ব্যাংকের মতো পরিচালনা পর্ষদ বাংলাদেশের অন্য কোনো ব্যাংকে নেই। উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে আমরা আরো সমৃদ্ধ হতে চাই। বণিক বার্তার সেরা ব্যাংক র্যাংকিংয়ে প্রথম সারিতে স্থান পাওয়া আমাদের অনুপ্রাণিত করবে।