বিআইজিডি ও জিআইজেডের গবেষণা

কিশোর-কিশোরীদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে করোনা

কভিড-১৯ মহামারীকালে দীর্ঘসময় স্কুল বন্ধ থাকায় কিশোর-কিশোরীদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। কভিড-১৯-এর কারণে শিক্ষাগ্রহণে আগ্রহ হারিয়ে ফেলা, মনো-সামাজিক টানাপড়েন, সহিংসতার ঝুঁকি বৃদ্ধি, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কর্মক্ষেত্রে প্রবেশ—এমন বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে কিশোর-কিশোরীদের। কভিডের সময়ে শিক্ষার ব্যাপারে

কভিড-১৯ মহামারীকালে দীর্ঘসময় স্কুল বন্ধ থাকায় কিশোর-কিশোরীদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। কভিড-১৯-এর কারণে শিক্ষাগ্রহণে আগ্রহ হারিয়ে ফেলা, মনো-সামাজিক টানাপড়েন, সহিংসতার ঝুঁকি বৃদ্ধি, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কর্মক্ষেত্রে প্রবেশ—এমন বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে কিশোর-কিশোরীদের। কভিডের সময়ে শিক্ষার ব্যাপারে অভিভাবক ও কিশোর-কিশোরীদের নেয়া সিদ্ধান্ত তাদের ভবিষ্যতের পথকে প্রভাবিত করবে। শুধু তা-ই নয়, তাদের জীবিকা এবং প্রজনন স্বাস্থ্যও এর মাধ্যমে প্রভাবিত। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অ্যাডোলেসেন্ট গার্লস ভালনারেবিলিটিজ অ্যান্ড ট্রানজিশন ইন দ্য কনটেক্সট অব কভিড-১৯’ শীর্ষক এক গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এমন তথ্য উঠে এসেছে। 

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং জিআইজেডের রুল অব ল প্রোগ্রাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) সহায়তায় গবেষণাটি পরিচালিত হয়েছে। মিশ্র পদ্ধতির এ গবেষণা করা হয় ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। কভিড-১৯-এর সংকট কিশোর-কিশোরীদের জীবনে কীভাবে পরিবর্তন এনেছে তা বিশ্লেষণ করা ও ন্যায়বিচার প্রাপ্তিতে এ দেশের নারী ও কিশোরীদের অবস্থা কেমন—বিশ্লেষণের মাধ্যমে তা বোঝাই ছিল ওই গবেষণার লক্ষ্য।

গবেষণা বলছে, ৩৫ শতাংশ কিশোর-কিশোরী মহামারীর আগে ৩-৫ ঘণ্টা পড়াশোনা করত। মহামারীর সময়ে কিশোর-কিশোরীদের এ হার ১৪ শতাংশে নেমে গেছে। যদিও কভিড-১৯-এর কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার খুব একটা বেশি নয়, তবুও অন্তত ৩৫ শতাংশ ঝরে পড়া শিক্ষার্থী জানিয়েছে, কভিড-১৯-এর কারণে তারা লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব উম্মে কুলসুম, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল, জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের উপপ্রধান ক্যারেন ব্লুম, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর ড. অ্যাঙ্গেলিকা ফ্লেডারমান।

আরও