কর্মক্ষেত্রে যৌন হয়রানিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) আয়োজনে ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে ‘ভয়েসিং অ্যান্ড চ্যালেঞ্জিং ওয়ার্কপ্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ শিরোনামে একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ অনুষ্ঠানে ‘দ্য জেন্ডারড প্রাইস অব প্রিক্যারিটি: সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্কপ্লেস’ নামক

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) আয়োজনে ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে ‘ভয়েসিং অ্যান্ড চ্যালেঞ্জিং ওয়ার্কপ্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ শিরোনামে একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ অনুষ্ঠানে ‘দ্য জেন্ডারড প্রাইস অব প্রিক্যারিটি: সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্কপ্লেস’ নামক গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি গবেষণা প্রতিবেদন ও চারটি পলিসি ব্রিফ উন্মোচন হয়। ব্রিটিশ একাডেমির সহায়তায় ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (আইডিএস), সাসেক্স ও সবুজের অভিযান ফাউন্ডেশন গবেষণাটি করেছে। 

বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইজিডির রিসার্চ ফেলো লপিতা হক ও সিনিয়র ফেলো অব প্র্যাকটিস মাহীন সুলতান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ‘কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা শিরিন আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্টজনরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও