ডলারের বিপরীতে কমল টাকার মান

এর আগে গত ৯ মে সর্বশেষ ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।  আজ সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। 

এর আগে গত ৯ মে সর্বশেষ ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।  জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।  আর ২৩ মার্চ তা আরও ২০ পয়সা বাড়িয়ে করা হয়েছিল ৮৬ টাকা ২০ পয়সা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, আমাদের রপ্তানির তুলনায় আমদানি বেশি, এ কারণে ডলারের উপর চাপ পড়েছে।  বাজার বিবেচনা করে ডলারের রেট ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য খোলাবাজারে এখন ডলারের দাম ৯৩ টাকার বেশি। অন্যদিকে এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৯৫ থেকে ৯৬ টাকায়।

আরও