দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেন শুরুর পর থেকেই সূচক নিম্নমুখী রূপ নেয়। এদিন দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির সবগুলো সূচকই কমতে দেখা গেছে।
আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স পয়েন্ট হারাতে থাকে। মাঝে কিছুটা সমতায় ফিরলেও ১২টা ৫ মিনিটে সূচকটি ১৭ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ৬৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১২ টা ৫ মিনিট পর্যন্ত প্রায় ২ পয়েন্ট কমে ২ হাজার ৪৩৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৪৩টির আর অপরিবর্তিত ছিল ৫২টি সিকিউরিটিজের বাজার দর। আজ বেলা ১২ টা ৫ মিনিট পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৩৭৪ কোটি ৩৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।