দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রথম দুই ঘণ্টায় লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি টাকা ছাড়িয়েছে। এসময় এক্সচেঞ্জটির সূচকেও ঊর্ধ্বমুখী দেখা গিয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে কিছুটা কমলেও বেলা ১২ টার সময় সূচকটি আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১২ টা পর্যন্ত দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫০ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৩২টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ৬৩টি সিকিউরিটিজের বাজার দর। আজ বেলা ১২ টা পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৪৫১ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।