নুহাশ হুমায়ূনের ‘পেটকাটা ষ’

বর্তমান সময়ের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। বিজ্ঞাপন, নাটক, শর্ট ফিল্ম নির্মাণ করেছেন এ তরুণ। ব্যতিক্রমী সব কাজের জন্য সুনাম রয়েছে নুহাশের। সম্প্রতি ‘পেটকাটা ষ’ নামের একটি ভৌতিক ওয়েব সিরিজ নিয়ে কাজ করেছেন তিনি।

বর্তমান সময়ের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। বিজ্ঞাপন, নাটক, শর্ট ফিল্ম নির্মাণ করেছেন এ তরুণ। ব্যতিক্রমী সব কাজের জন্য সুনাম রয়েছে নুহাশের। সম্প্রতি ‘পেটকাটা ষ’ নামের একটি ভৌতিক ওয়েব সিরিজ নিয়ে কাজ করেছেন তিনি। চার পর্বের চারটি গল্পে ভূত নিয়ে অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’ নির্মাণ করেছেন এ নির্মাতা। ২ এপ্রিল মুক্তি পেয়েছে এর ট্রেলার। ৭ এপ্রিল থেকে মাসটিতে প্রতি বৃহস্পতিবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে পর্বগুলো। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ নামের আসছে ‘পেটকাটা ষ’ এর পর্বগুলো।

ভৌতিক সিরিজটির ট্রেলার বেশ প্রশংসা পাচ্ছে। আমাদের সমাজের প্রচলিত ভৌতিক গল্পগুলো দেখানো হয়েছে এখানে। যেমন রাতে নিশি ডাকে। রাতে খোলা চুলে বের না হওয়া, মাছ রান্না করলে পেত্নি আসে— এমন সব প্রচলিত ভৌতিক বিষয়গুলো দেখানো হয়েছে ওয়েব সিরিজটির ট্রেলারে।

‘মিষ্টি কিছু’ পর্বের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘নিশির ডাক’ পর্বে আছেন তরুণ সংগীতশিল্পী প্রীতম হাসান। খ্যাতিমান তারকা আফজাল হোসেন ও সোহেল মন্ডলকে দেখা যাবে এ সিরিজে।

আরও