উপকূলে টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও সুপেয় পানির দাবি

উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও সুপেয় পানির দাবিতে শ্যামনগর উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, উপজেলা যুব ফোরাম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও সুপেয় পানির দাবিতে শ্যামনগর উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, উপজেলা যুব ফোরাম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। বক্তব্য দেন ফোরামের সদস্য ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাহিদ সুমন, সাংবাদিক এম. কামরুজ্জামান, সমাজসেবক কুমুদ রঞ্জন গায়েন, যুবফোরামের সভাপতি মমিনুর রহমান, যুব সংগঠক হাফিজুর রহমান, সামিউল ইসলাম মুন্না, মো. আবুজার, স্বরূপ ইয়ুথ টিমের প্রতিষ্ঠা পরিচালক জান্নাতুল নাইম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এস.এম. মনোয়ার হোসেন, মনিটরিং অফিসার রণজিৎ কুমার মণ্ডল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। উচ্চ জোয়ারের প্রভাবে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লোনাপানিতে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি করেছে। ২০২১ সালে ২৬ মে সাইক্লোন ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের কারণে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ উপজেলা, খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলায় বেড়িবাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করে ভয়াবহ ক্ষতি সাধন করেছে। বর্ষা মৌসুম নদীর খরস্রোত ও উচ্চ জোয়ারের কারণে বেড়িবাঁধ ভেঙে আবারো প্লাবিত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট আরো বাড়বে।

বক্তারা আরো বলেন, সম্প্রতি সরকার দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে, যা এ এলাকার মানুষের দাবি ছিল। কিন্ত ওই প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। তাছাড়া এ দুটি প্রকল্প দিয়ে সব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণও সম্ভব নয়। এ এলাকার মানুষকে রক্ষার দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি করছি। এছাড়া মেগা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে বেড়িবাঁধের কাজে ব্যয় করার আহ্বান জানানো হয়।

আরও