২১ বছর পর ঝিকরগাছা পৌরসভা নির্বাচন আজ

২১ বছর পর ঝিকরগাছা পৌরসভায় আজ ভোট হচ্ছে। ইভিএম পদ্ধতিতে পৌরসভার ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সীমানা জটিলতায় দীর্ঘদিন এ পৌরসভায় ভোট বন্ধ ছিল। অনেক দিন পর ভোট হওয়ায় পৌরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

৯ দশমিক ৪৩ বর্গকিলোমিটার আয়তনের ঝিকরগাছা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ২ এপ্রিল। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন মোস্তফা আনোয়ার পাশা জামাল। সীমানা জটিলতা কাটিয়ে ২১ বছর পরে পুরোনো সীমানায় নির্বাচনের জন্য গত ৩০ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরও