বাংলাদেশের কার্বন নিঃসরণ পরিকল্পনা বিশ্বে একটি দৃষ্টান্ত —জলবায়ু পরিবর্তনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের কার্বন নিঃসরণ পরিকল্পনা বা হালনাগাদকৃত ন্যাশনালি ডিটারমাইন্ড

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের কার্বন নিঃসরণ পরিকল্পনা বা হালনাগাদকৃত ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত। এটি বৈশ্বিক উষ্ণতাকে প্রাক-শিল্প স্তরের .- ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করবে। এতে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের নিজস্ব সক্ষমতায় উন্নত বিশ্বের সহযোগিতায় মোট ২১ দশমিক ৮৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি বেশ কয়েকটি প্রশমন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, যা দেশের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে সাহায্য করবে।

মন্ত্রী গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশের আপডেটেড এনডিসি ২০২১ ডিসেমিনেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, এজেন্সি বা সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমেই আমাদের এনডিসি বাস্তবায়ন করা হবে। বিষয়ে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সমন্বয় সাধন করবে। এর সুষ্ঠু বাস্তবায়ন প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১-এর সঙ্গে সংগতি রেখে ২০৩১ সালের মধ্যে একটি নিম্ন-কার্বন, জলবায়ু-সহনশীল উচ্চমধ্যম আয়ের অর্থনীতির দিকে অগ্রসর হতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার দেশের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সংগতি রেখে প্রেক্ষিত পরিকল্পনা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ বিভিন্ন নীতিনির্ধারণী দলিলগুলোয় এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ছাড়াও এর সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়গুলো সন্নিবেশিত করেছে। সম্প্রতি প্যারিস জলবায়ু চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশ এনডিসির হালনাগাদ সম্পন্ন করেছে। শুধু উন্নত বিশ্বের দিকে না তাকিয়ে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার বিশদ পরিকল্পনা এবং কৌশল প্রণয়নের মাধ্যমে নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক . আতিক রহমান এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান ন্যুয়েন প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা খান।

আরও