সানেমের আলোচনায় বক্তারা

শিক্ষিত তরুণরা কৃষি ও শিল্প উৎপাদনে যুক্ত হচ্ছে না

শিক্ষিত বেকারত্ব অনেক বড় সমস্যা, অশিক্ষিত বেকারত্ব কিন্তু সমস্যা নয়। শিক্ষিত ছেলে-মেয়েদের কোনোভাবেই কারখানায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সবাই সেবা খাতে আসতে চায়। কিন্তু সেবা খাত যত চাকরি প্রয়োজন তত চাকরি তৈরি করতে পারবে না। ফলে কারখানা বা কৃষি খাতে কর্মী সংকট আর শিক্ষিত বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে।

শিক্ষিত বেকারত্ব অনেক বড় সমস্যা, অশিক্ষিত বেকারত্ব কিন্তু সমস্যা নয়। শিক্ষিত ছেলে-মেয়েদের কোনোভাবেই কারখানায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সবাই সেবা খাতে আসতে চায়। কিন্তু সেবা খাত যত চাকরি প্রয়োজন তত চাকরি তৈরি করতে পারবে না। ফলে কারখানা বা কৃষি খাতে কর্মী সংকট আর শিক্ষিত বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে।

গতকাল সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত ‘বাংলাদেশের ৫০ বছর: অর্জন, চ্যালেঞ্জ এবং শিক্ষা’ শীর্ষক এক অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

এতে আলোচক ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এমএম আকাশ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান, যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (আইডিএস) রিসার্চ ফেলো ড. সোহেলা নাজনিন, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মাইক্রো ক্রেডিট দিয়ে কোনো কাজ হয় না। মাইক্রো ক্রেডিট যখন ছিল, বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে মানুষ নিঃস্ব হতো। এটা ছিল অনেকখানি, সব না। এখন ওভারল্যাপ নেই, এখন যার যত ঋণ লাগে একটা উৎস থেকে নিতে পারে। কর্মসূচি বা শিল্পভিত্তিক চিন্তা না করে মানুষভিত্তিক চিন্তা করতে হবে। তাহলে সহজে সমাধান বের করা সম্ভব হবে। যে যার জায়গা থেকে এ চিন্তা করতে হবে।

তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন বাস্তবায়নে বড় সমস্যা হচ্ছে দক্ষ জনশক্তির অভাব। কোন খাতে কত জনশক্তি প্রয়োজন সেটি নির্ধারণ করে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।

অধ্যাপক এমএম আকাশ বলেন, জলবায়ু সমস্যার জন্য আমরা দায়ী নই। এর জন্য উন্নত দেশ দায়ী। এর প্রভাবে নতুন দারিদ্র্য কমানোর জন্য একটি ব্যবস্থা থাকা লাগবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এছাড়া দুজন ছাত্রী ও দুজন ছাত্র অনুষ্ঠানে গ্রুপ ডিসকাশনে অংশ নেন।

আরও