বিদেশে কর্মসংস্থানের নামে কোটি টাকা হাতিয়েছে দুই দোকানী

এইচএসসি পাশ সাইফুল ইসলাম ওরফে টুটুল মেহেরপুরের গাংনী থানার কামন্দ্রী গ্রামে মুদি দোকানী করতেন। এক পর্যায়ে বিদেশে লোক পাঠানো দালালদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। ওই দালালদের মাধ্যমে গ্রামের কয়েকজনকে বিদেশে পাঠান।

কর্মসংস্থানের নামে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া দুই দোকানীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৪)। আজ বুধবার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গতকাল  মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনার মূল হোতা মুদি দোকানী সাইফুল ইসলাম ওরফে টুটুলসহ তার সহযোগীদের গ্রেফতার করা হয়। 

একইসঙ্গে টুটুলের প্রধান সহযোগী এক সময়ের চা দোকানী তৈয়ব আলী, শাহ্ মোহাম্মদ জালাল উদ্দিন লিমন, মেহেরপুরের মো. মারুফ হাসান, জাহাঙ্গীর আলম ও লালটু ইসলাম, আলামিন হোসাইন, আব্দুল্লাহ আল মামুন। অভিযানের সময় দুই নারীসহ চার ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি পাসপোর্ট, সাতটি ফাইল, চারটি সিল, ১৭টি মোবাইল, পাঁচটি রেজিস্টার, ব্যাংকের চেক বই, দু্টি কম্পিউটার, তিনটি লিফলেট ও নগদ ১০ হাজার টাকা।

র্যাব জানায়,এইচএসসি পাশ সাইফুল ইসলাম ওরফে টুটুল মেহেরপুরের গাংনী থানার কামন্দ্রী গ্রামে মুদি দোকানী করতেন। এক পর্যায়ে বিদেশে লোক পাঠানো দালালদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। ওই দালালদের মাধ্যমে গ্রামের কয়েকজনকে বিদেশে পাঠান। এরপর আরো লাভের আশায় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। নিজেই হয়ে ওঠেন পাচারের মূলহোতা। রাজধানীর বাড্ডায় খুলে বসেন তিনটি অবৈধ ওভারসীজ এজেন্সি। পরে দেশের বিভিন্ন এলাকার মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক নারী-পুরুষদের ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া গত ৫-৭ বছরে কমপক্ষে অর্ধশত মানুষকে বিদেশে পাঠিয়েছে টুটুল। সেইসঙ্গে শতাধিক মানুষের সঙ্গে বিদেশ পাঠানোর নামে প্রতারণাও করেছে চক্রটি।

আরও