এসেছে সিনোফার্মের আরো ৫৪ লাখ ডোজ টিকা

চীনের সিনোফার্মের তৈরি নভেল করোনাভাইরাসের ৫৪ লাখ ডোজ টিকার চালান বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে টিকার এ চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে ওই টিকা সংরক্ষণাগারে পাঠিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন জানান, চীন থেকে আসা সিনোফার্মের টিকার চালানটি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে গ্রহণ করেন। এ চালানে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাংলাদেশে প্রথম সিনোফার্মের টিকা আসে গত ১২ মে। চীন সরকারের উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসে প্রথম চালানে। পরে গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এ নিয়ে বাংলাদেশে ছয়টি চালানে ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা দেশে এল।

চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টসের সঙ্গে বাংলাদেশ সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে। এছাড়া চীন কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৪০ লাখ সিনোফার্ম টিকা উপহার দিয়েছে। এর আগে সরাসরি উপহার দেয় আরো ২১ লাখ সিনোফার্ম টিকা।

আরও