ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
আজ বুধবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক
অফিস আদেশে এ বদলীর কথা জানানো হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত
করেছে।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ১৮ পরিদর্শককে বদলীকৃত
কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।