কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব নিলেন আশরাফুল হক

বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এর আগে তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এর আগে তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের দায়িত্বে ছিলেন।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব প্রদান করা হয়।

রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন প্রাপ্ত হন। তিনি বিভিন্ন সেমিনার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বিদেশ সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন।

আরও