শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন তাকে হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন তাকে হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২১ আগস্ট)  ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। ১০ বছরের সাজাপ্রাপ্ত এ আসামীর নাম মোঃ আরিফুর রহমান ওরফে রঞ্জু। শুক্রবার রাজধানীল হাজারীবাগে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে এ কে এম হাফিজ আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার একটি প্রোগ্রাম শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়ায় রঞ্জুর নেতৃত্বে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করা হয়। এ ঘটনায় মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ৫০ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।  ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে আসামী রঞ্জুকে ১০ বছর কারাদন্ডসহ অন্যান্য আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ঘটনার পর থেকেই আসামী রঞ্জু পলাতক ছিল।

ডিবির এই কর্মকর্তা আরও জানন, গ্রেফতারকৃত রঞ্জুর পিতা মৃত লুৎফর রহমান ও দাদা মৃত মাহবুবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরোধিতা করে। রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারী কলেজে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। সে ছাত্রদলের নেতৃত্ব দিতো।

আরও