খুলনা বিভাগে কভিডে আরো ৬০ জনের মৃত্যু

খুলনা বিভাগে কভিডে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের। এ নিয়ে বিভাগে কভিড শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। আজ রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

খুলনা বিভাগে কভিডে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের। এ নিয়ে বিভাগে কভিড শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে।

আজ রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা কেবল জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।

তিনি আরো বলেন, সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৭১ হাজার ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। এছাড়াও এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

আরও