এবার সারাদেশকে ‘শাট ডাউনের’ সুপারিশ

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধের জন্য সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাট ডাউনের’ সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, যেসব স্থানে পূর্ণ ‘শাট ডাউন’ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে। এ জন্য সারা দেশে সম্পূর্ণ ১৪ দিন শাটডাউনের সুপারিশ করেছে কমিটি। শাট ডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সহিদুল্লা।

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধের জন্য সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাট ডাউনের’ সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, যেসব স্থানে পূর্ণ ‘শাট ডাউন’ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে। এ জন্য সারা দেশে সম্পূর্ণ ১৪ দিন শাটডাউনের সুপারিশ করেছে কমিটি। শাট ডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সহিদুল্লা। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , শাট ডাউনের সময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এই ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।

বিষয়টি নিয়ে গতকাল বুধবার বুধবার রাতে কমিটির সভা হয়। তখনই শাট ডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, বর্তমানে দেশে চলমান বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত চলার কথা। এ ছাড়া করোনা বিস্তাররোধে ঢাকার আশপাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ দিয়ে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।

আরও