পিআরআই ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আলোচনায় বক্তারা

উন্নয়ন সবুজনির্ভর না হলে টেকসই হবে না

আশির দশকে বাংলাদেশ যখন পথচলা শুরু করে, তখন এর সবকিছুই ছিল সবুজনির্ভর। কারণ ওই সময় জিডিপির ৬০ শতাংশ আসত কৃষি খাত থেকে। সময়ের আবর্তনে কৃষির পরিবর্তে দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান বাড়তে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ হয়তো দ্রুতগতিতে এগিয়েছে বা এগোচ্ছে, তবে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার পাশাপাশি

আশির দশকে বাংলাদেশ যখন পথচলা শুরু করে, তখন এর সবকিছুই ছিল সবুজনির্ভর। কারণ ওই সময় জিডিপির ৬০ শতাংশ আসত কৃষি খাত থেকে। সময়ের আবর্তনে কৃষির পরিবর্তে দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান বাড়তে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ হয়তো দ্রুতগতিতে এগিয়েছে বা এগোচ্ছে, তবে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার পাশাপাশি সবুজনির্ভর হওয়াও জরুরি। কেননা সবুজকে বাদ দিয়ে করা উন্নয়ন সাময়িক সুবিধা দিলেও মানুষ ও সমাজকে দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকিতে ফেলে। সাম্প্রতিক বছরগুলোতে সবুজ উন্নয়নের পথে বাংলাদেশ অনেকগুলো পরিকল্পনাও নিয়েছে। তবে এসব পরিকল্পনা বা উদ্যোগ বাস্তবায়ন করা না গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণ করা কঠিন হয়ে পড়বে।

গতকাল ‘বিল্ডিং ব্যাক আ গ্রিনার বাংলাদেশ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি) যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান ও এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মনজুর। আলোচনায় মূল প্রবন্ধ তুলে ধরেন বিশ্বব্যাংক গ্রুপের জ্যেষ্ঠ পরিবেশ অর্থনীতিবিদ ইউন জো ওআইই।

আলোচনা সভায় সঞ্চালনা করেন পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদি সাত্তার ও নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

আরও