পুঁজিবাজারে
তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১
ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক
এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস)
হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯২
পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস)
দাঁড়িয়েছে ২০ টাকা ৯৮ পয়সা।
ঘোষিত
লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০
জুন ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে
১৭ মে।