একই কেন্দ্র থেকে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

লকডাউনের কারণে যারা স্থান পরিবর্তন করেছেন তারা ভিন্ন কেন্দ্র থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন না। তাদেরকে প্রথম ডোজ প্রাপ্তির কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে যেসব সরকারি চাকরিজীবী বদলি হয়েছেন তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

লকডাউনের কারণে যারা স্থান পরিবর্তন করেছেন তারা ভিন্ন কেন্দ্র থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন না। তাদেরকে প্রথম ডোজ প্রাপ্তির কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে যেসব সরকারি চাকরিজীবী বদলি হয়েছেন তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার দুপুরে এক ভাচুর্য়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন।

এ সময়  ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরার্মশ অনুযায়ী, অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় কারণে সাবধানতা হিসেবে ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে। বিষয়টি টিকার দুইটি ডোজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা

দুইটি ডোজ নেওয়ার পর টিকা প্রাপ্তির সনদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার উপ-পরিচালক ডা. আশরাফি বলেন, ‘সার্টিফিকট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্ত বিষয়ক মন্ত্রণালয়। আরও এক সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাইকে জানানো হলে তারা টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অসংক্রমাক রোগ নিয়ন্ত্রনের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন, রোগ নিয়ন্ত্রণের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, মা, শিশু ও কৌশর স্বাস্থ্যের পরিচালক ডা. শামসুল হক প্রমুখ।

আরও