অর্থনীতির গতি ঠিক রাখতে ব্যাংক খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। সরকারও এ বিষয়ে ইতিবাচক বলে কেন্দ্রীয় ব্যাংক সুত্রে জানা গেছে। আগামী রোববার থেকে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে বুধবার থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে ব্যাংকিং লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত জানানো হয়।