মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মিথিলা

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার জাতীয় পর্ব মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর খেতাব জিতেছেন তানজিয়া জামান মিথিলা। শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজী সাব্বির।

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার জাতীয় পর্ব মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর খেতাব জিতেছেন তানজিয়া জামান মিথিলা। শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজী সাব্বির।

এবারের আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা। দ্বিতীয় রানারআপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি। পাশাপাশি বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হন পাঁচ প্রতিযোগী। তারা হলেন মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফোটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা ও মিস ট্যালেন্টেড হিসেবে নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা। দেশ ও দেশের বাইরে (বাংলাদেশী নাগরিক) থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্স ২০২০-এর বাংলাদেশ পর্ব।

গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান ও তাহসান রহমান খান। বিশেষ বিচারক ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম।

মিস চূড়ান্ত আসরে সর্বশেষ সেরা ১০ প্রতিযোগীর মধ্য থেকে প্রথমে পাঁচজনকে নির্বাচন করা হয়। তারা হলেন অনকিতা দে, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, মারিয়াম আহমেদ ও তানজিয়া জামান মিথিলা। এরপর তাদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচন করেন বিচারকরা। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আগামী ১৬ মে ২০২১ যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২০ প্রতিযোগিতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর এই মুকুট বিজয়ী। আমি তানজিয়া জামান মিথিলাকে নিয়ে অত্যন্ত আশাবাদী। আমাদের প্রধান লক্ষ্য এখন মিস ইউনিভার্সের মূল মঞ্চ।’

প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ছিল ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। আয়োজকরা চেয়েছিলেন বাংলাদেশের অন্যতম মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বদরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। জানুয়ারি ২০২১ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বাংলাদেশের মিস ইউনিভার্সের এ দ্বিতীয় আসর। নিবন্ধন করেন ৯ হাজার ২৫৬ জনেরও বেশি প্রতিযোগী। অডিশন পর্বে প্রতিযোগীদের সৌন্দর্য, শিক্ষা, প্রতিভা, বুদ্ধিমত্তাসহ আরো বিভিন্ন যোগ্যতার ওপর ভিত্তি করে শীর্ষ ৫০ জনকে বাছাই করা হয়। সেখান থেকে সেরা ২০ জন সুন্দরী বাছাই শেষে তাদের নিয়ে চলে গ্রুমিং সেশন। অবশেষে সেরা ১০ জনকে নির্বাচন করে তাদের মধ্য থেকে বেছে নেয়া হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০।

আরও