বাজারে এল রিয়েলমি ৮ প্রো ও রিয়েলমি সি ২১

প্রযুক্তিপ্রেমী তরুণদের চাহিদা মেটাতে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৮ প্রো ও রিয়েলমি সি২১ এ দুটি স্মার্টফোন।

প্রযুক্তিপ্রেমী তরুণদের চাহিদা মেটাতে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৮ প্রো ও রিয়েলমি সি২১ এ দুটি স্মার্টফোন। রিয়েলমি ৮ প্রোর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবির এক প্রদর্শনীর মধ্য দিয়ে উন্মোচন করা হয় এ স্মার্টফোনটি।

রিয়েলমি ৮ প্রোতে ৫০ ওয়াটের সুপার ডার্ট চার্জ থাকায় ফোনটি ০-৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ১৭ মিনিট। এটির ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় আছে তৃতীয় প্রজন্মের আইসোকেল এইচএম২ সেন্সর। এর ওজন মাত্র ১৭৬ গ্রাম আর পুরুত্ব ৮.১ মিমি।

অপরদিকে রিয়েলমি সি২১-তে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি এবং এটি রিভার্স চার্জিং ক্ষমতাসম্পন্ন। সুপার সেভিং মোড চালু রাখলে ফোনটি ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে। এতে রয়েছে হেলিও জি৩৫ ১২ ন্যানো মিটার অক্টা-কোর ৬৪ বিট প্রসেসরযুক্ত রিয়েলমি সি২১-এ রয়েছে ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা।

রিয়েলমি ৮ প্রো ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি ইনফিনিট ব্লু এবং ইনফিনিট ব্ল্যাক—এ দুই রঙে পাওয়া যাচ্ছে মাত্র ২৭ হাজার ৯৯০ টাকায়। আর রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এ দুই রঙে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজার ৯৯০ টাকায়। পাশাপাশি, সি২১-এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ভ্যারিয়েন্টটি খুব শিগগিরই সারা দেশে পাওয়া যাবে। রিয়েলমি ৮ প্রো রিয়েলমি ব্র্যান্ডশপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ৩-৯ এপ্রিল। প্রি-অর্ডারের সঙ্গে পাওয়া যাবে লিমিটেড এডিশনগিফট বক্স, ব্যাগ, ছয় মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

পাশাপাশি রিয়েলমি ৮ প্রো স্পেশাল প্রাইজে ১০০০ টাকা কমে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায় ৩-৯ এপ্রিল দারাজ, ইভ্যালি, পিকাবু, জিঅ্যান্ডজি (অনলাইন), ধামাকা থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের সঙ্গে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০০০ টাকা মূল্যছাড়, ১০০০০ টাকা পর্যন্ত লাইফ স্টাইল গিফট কার্ড ও ইএমআই সুবিধা। -বিজ্ঞপ্তি

আরও