লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ২৫ দোকান, এক ব্যবসায়ী হাসপাতালে

লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে ২৫ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনায় সহ্য করতে না পেরে মো. সবুজ নামে এক ব্যবসায়ী হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরের দিকে (২ মার্চ) উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা উপকুলীয় অঞ্চল খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে ২৫ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনায় সহ্য করতে না পেরে মো. সবুজ নামে এক ব্যবসায়ী হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরের দিকে (২ মার্চ) উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা উপকুলীয় অঞ্চল খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রায়পুর ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে আবু তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে আবদুল বারেক, আবদুল গনি, সুজন সরকার, ইউসুফ মাঝি, বাচ্চু গাজি, শাহজাহান, মো. সুমন, দুলাল মালতিয়া, মো. সুজন, আইয়ুব আলী আকন্দ, আবদুল কাদের, শাহ আলম মাঝি, আবু তাহের, মো. মোস্তফা, নুর মোহাম্মদ, মো. শাহজালাল, রাসেল কারি, মো. সোহাগ, মুজাম্মেল, আবুল খায়ের, সবুজ বেপারী, আবদুল কাদের, মোস্তফা বেপারী ও খোরশেদ মুন্সিসহ ২৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু গাজী বলেন, আমাদের ২৫টি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীকে সহযোগিতা না করে তা হলে তাদের পথে বসতে হবে।

রাযপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, আগুনের ঘটনা শুনেই ভোর ৪টার দিকে ইউপি চেয়ারম্যান ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্থদের সান্ত্বনা দেয়া হয়েছে। তাদের যতটুকু সম্ভব সহযোগিতা চেষ্টা করা হবে।

আরও