তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, ৭ মার্চ ছিল বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। বাঙালি জাতি সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। মুক্তিকামী মানুষ তাদের নেতার মুখে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা শোনার জন্য এসেছিলেন। ঐতিহাসিক এ ভাষণ সবদিক থেকেই ছিল পরিপূর্ণ। মুক্তিযুদ্ধে এ ভাষণ প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন এ ভাষণ মানুষের মনের মণিকোঠায় থাকবে। দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।