বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ —আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অরিক্সের বায়োটেক প্লান্ট স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল এবং রক্তের প্লাজমা বিশ্লেষণ করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথও সুগম হলো।

প্রতিমন্ত্রী গতকাল গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে চীনভিত্তিক বহুজাতিক কোম্পানি অরিক্স বায়োটেক প্লাজমা ফ্রাকশনেশন প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অরিক্স বায়োটেক এ খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এতে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এ খাতে ১ হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। প্রধানমন্ত্রী করোনা মহামারী মোকাবেলায় সময়মতো লকডাউন ঘোষণা ও প্রত্যাহারের মাধ্যমে জীবন ও জীবিকা সমন্বয় করেছেন। সুরক্ষা ম্যানেজমেন্ট ভ্যাক্সিনেশন কার্যক্রম সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

তিনি বায়োটেকনোলজির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট গ্রুপের অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল, চায়না অরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো ও বাংলাদেশে নিযুক্ত চীনের কর্মাশিয়াল কাউন্সিলর লিউ শিনহুয়া।

আরও