ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে সিরিজে সমতা আনল ভারত

চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৮২ রানের টার্গেটে ব্যাট করতে ভারতের স্পিনে ঘায়েল হয়ে ১৬৪ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। রবিচন্দ্র অশ্বিন ও অক্ষর প্যাটেল ৫টি করে উইকেট নিয়ে ভারতকে ৩১৭ রানের বড় জয় এনে দেন। এ জয়ে চার ম্যাচ সিরিজে ১-১-এ সমতা আনল স্বাগতিকরা।

রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে এটাই ভারতের  সবচেয়ে বড় জয়। রানে সবচেয়ে বড় জয়টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০১৫ সালে দিল্লিতে প্রোটিয়াদের ৩৩৭ রানে হারিয়েছিল তারা। 

চতুর্থ দিনের ভাঙাচোরা পিচে ইংলিশদের মধ্যে লড়াই করতে পেরেছেন শুধু অধিনায়ক জো রুট। যদিও ৩৩ রান করার পথে একাধিক জীবন পেয়েছেন তিনি। এরপর মঈন আলীর ১৮ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংসটা ছিল ইংলিশদের জন্য শুধুই সান্ত্বনার।

অভিষিক্ত বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ৬০ রানে ৫টি ও অশ্বিন ৫৩ রানে ৫টি উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচে ৯৬ রানে ৮ উইকেট পেলেন অশ্বিন, সঙ্গে দ্বিতীয় ইনিংসে খেলেন দারুণ এক সেঞ্চুরিও। তাই ম্যাচসেরা নির্বাচনে ম্যাচ রেফারিকে একটু ভাবতে হয়নি। 
চেন্নাইতে টানা দুটি টেস্টের পর এবার লড়াই হবে আহমেদাবাদে। সেখানে ডে-নাইট তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। একই মাঠে ৪ মার্চ শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।   
সিরিজের প্রথম টেস্টে অনবদ্য পারফর্ম করে ভারতকে ২২৭ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড।   
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩২৯ ও ২৮৬। ইংল্যান্ড: ১৩৪ ও ১৬৪। ফল: ভারত ৩১৭ রানে জয়ী। ম্যাচসেরা: রবিচন্দ্র অশ্বিন (ভারত)। সিরিজ: ১-১-এ সমতা। 

আরও