দেশের উপকার হলে পদত্যাগ করতে প্রস্তুত —মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, পদত্যাগ করলে যদি দেশের কোনো উপকার হয়, তাহলে যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, পদত্যাগ করলে যদি দেশের কোনো উপকার হয়, তাহলে যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

গতকাল বর্তমান কমিশনের চার বছর পূর্তি এবং স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুব তালুকদার। এর আগে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

দেশের ৪২ নাগরিকের নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবির প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মাহবুব তালুকদার বলেন, ‘আমার কাছে পদত্যাগ দাবি জানিয়েছে কিনা আমি জানি না। আমি পদত্যাগ করলে যদি দেশের কোনো উপকার হয়, তাহলে যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত।’

নির্বাচন কমিশনের চার বছরের অর্জন তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের আজ চার বছর পূর্ণ হলো। এ সময়জুড়ে আমাদের দায়িত্ব পালনের ব্যাপারে আমরা তৃপ্তিবোধ করছি। তবে আমাদের আত্মবিশ্লেষণেরও দরকার আছে বলে মনে করি।’

মাহবুব তালুকদার বলেন, ‘পৌরসভা নির্বাচনের ফলাফল দেখে আমার ধারণা হচ্ছে নির্বাচন নির্বাসনে যেতে চায়। নির্বাচন মানে হলো অনেকের মধ্য থেকে ভোটের মাধ্যমে বাছাই। কিন্তু এখন আর সে অবস্থা দেখছি না। তাহলে কি নির্বাচন এখন পূর্বনির্ধারিত হয়ে গেছে? কোনো বিতর্কিত নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে কমিশনার বলেন, ‘আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা করছি। কোনো অনভিপ্রেত ঘটনাকেই বিচ্ছিন্ন ঘটনা বলে পাশ কাটানোর সুযোগ নেই। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা মিলে একটি বড় ঘটনার জন্ম দেয়।’ নির্বাচনে সহিংসতায় ঘটে যাওয়া প্রাণহানির অভিশাপ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে আমাদের উদ্যোগ কেন সফল হচ্ছে না তা ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন।’

তিনি বলেন, প্রায় সব নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা তৃপ্তি বোধ করি। কিন্তু নির্বাচন বিষয়ে আমাদের সকল দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেবল 

রাজনৈতিক দল নয়, নীরব জনগোষ্ঠীর অশ্রুত ভাষা শ্রবণের প্রচেষ্টা থাকা প্রয়োজন।

বর্তমানে নির্বাচন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে মন্তব্য করে মাহবুব তালুকদার বলেন, এককেন্দ্রিক নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না। যেহেতু নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, সেহেতু নির্বাচনের প্রতিটি আইনকানুন ও আচরণবিধি কঠোরভাবে পালনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পরিপালন ও সংরক্ষণ করতে হয়। কিন্তু নির্বাচন প্রক্রিয়া যথাযোগ্য সংস্কার না করার কারণে নির্বাচন ব্যবস্থাপনা এখন গভীর খাদের কিনারে। এজন্য রাজনৈতিক দলগুলো এবং সংশ্লিষ্ট সকলের সমঝোতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরও