ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ২০১৯-২০ সালে ভালোমানের গবেষণার জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি আইইউবিএটির প্রতিষ্ঠাতা ড. এম আলিম উল্যা মিয়ানের নামে চালু হওয়া মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ৬০ জন শিক্ষককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ার অধ্যাপক ড. আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।