নোয়াখালী জেলার সেনবাগে গতকাল ওয়ান ব্যাংক লিমিটেডের দাগনভূঞা শাখার অধীনে সেনবাগ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপশাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোস্তফা আমিনুর রাশেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।