মহান বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ‘বিজয়ের চেতনায় তারুণ্য’
শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের ডিন ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহমদ ইসমাইল মোস্তফা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হকসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবক। —বিজ্ঞপ্তি