এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ ৪ উদ্যোক্তা সিআইপি নির্বাচিত

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এছাড়া ব্যাংকের আরো দুজন পরিচালক ও একজন উদ্যোক্তা সিআইপি নির্বাচিত হয়েছেন।

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এছাড়া ব্যাংকের আরো দুজন পরিচালক ও একজন উদ্যোক্তা সিআইপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আদনান ইমাম, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ও ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিয়ার রহমান এবং ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ এমাদুর রহমান। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালের জন্য তাদের সিআইপি নির্বাচিত করেছে সরকার। —বিজ্ঞপ্তি

আরও