জনতা ব্যাংক লিমিটেড এদিন সকালে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, মেশকাত আহমেদ চৌধুরী, কেএম সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন এবং পর্যবেক্ষক মো. হুমায়ুন কবির প্রমুখ। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ।