লংকাবাংলা ফাইন্যান্স ও বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামের ঘুড্ডি রেস্টুরেন্টে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস ও পারসোনাল লোন মো. মিনহাজ উদ্দিন এবং বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের চেয়ারম্যান মো. শাহ আলম এটিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের ভিপি এবং চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মো. সোলেমান হোসেন এসএভিপি ও সিডিএ এভিনিউ শাখাপ্রধান সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের এমডি মামুন-উর রহমান, পরিচালক একেএম শামসুজ্জামান রাসেল ও এম নাজমুল হুসাইন টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি