রাজধানীর তেজগাঁওয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৩তম শাখা চালু করা হয়েছে। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ আব্দুল মালেক মোল্লা, বদিউর রহমান, আলহাজ নিয়াজ আহমেদ, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম ও মো. আমির উদ্দিন, ডিএমডি মো. ফজলুল করিম, এসএম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী এবং মো. মাহ্মুদুর রহমান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি