মেহেরপুরে দিনদুপুরে বিকাশকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

মেহেরপুরে জুয়েল রানা (২৭) নামের এক বিকাশকর্মীকে (ডিএসও) কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বত্তরা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কোলার মোড় এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত সেলফোনও ছিনিয়ে নেয় তারা।

মেহেরপুরে জুয়েল রানা (২৭) নামের এক বিকাশকর্মীকে (ডিএসও) কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বত্তরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কোলার মোড় এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত সেলফোনও ছিনিয়ে নেয় তারা।

আহত বিকাশকর্মী জুয়েল রানা বলেন, সকালে নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে অফিস থেকে বের হয়। পথিমধ্যে ৫টি এজেন্টের কাছে ৯৭ হাজার টাকা পেমেন্ট করি। এসময় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে আমার ব্যক্তিগত নম্বরে একজন কল করে টাকা নেয়ার জন্য সেখানেই দাঁড়াতে বলে। আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করি। এসময় ৫ জন লোক রামদা ও রড নিয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় আমার কাছে থাকা ২ লাখ ৫৩ হাজার টাকা এবং আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সউদ কবির মালিক জানান, তার মাথায় ৫টি ও দুই হাতে জখম রয়েছে। মাথায় গভীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করার প্রস্তুতি চলছে।

আরও