চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬ হাজার

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬ হাজার ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার এ জেলায় ১ হাজার ৭০২টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৬৫।

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬ হাজার ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার এ জেলায় ১ হাজার ৭০২টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৬৫।

শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে আটটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৪৩টি নমুনা পরীক্ষায় ২৬ জন, চমেক ল্যাবে ৪৮৬টি নমুনা পরীক্ষা করে ১০২ জন, সিভাসু ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষায় আটজন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জন, আরটিআরএল ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় আটজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২০টি নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছে।

আরও