সুনামগঞ্জের শাল্লায় হাওরের এক ডোবায় গরুকে গোসল করাতে গিয়ে আবু সুফিয়ান (২২) নামের এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার সদরের নির্বাচন কমিশনের অফিসের পাশে হাওরে তিনি নিখোঁজ হন। তিনি ঘুংগিয়ারগাওঁ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নিখোঁজ যুবকটি তার একটি গরু নিয়ে ওই ডোবায় গোসল করাতে যান। সেখানে যাওয়ার পর ডোবায় নামতে গিয়ে সে পানির নীচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। কিন্তু করলেও এখন পর্যন্ত ওই যুবকটির কোন সন্ধান পাওয়া যায়নি।
তবে ফায়ার সার্ভিস ও ডুবরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর উদ্ধার তৎপরতা শুরু করা হবে।