মাউথওয়াশ সংক্রমণ হ্রাসে সহায়ক?

বিজ্ঞানীরা সংক্রমণ হ্রাস করতে বিভিন্ন উপকরণ ব্যবহার পরীক্ষা করছেন। এর মধ্যে আছে মাউথওয়াশ ও ওরাল রিনস। পেন স্টেট কলেজ অব মেডিসিনের গবেষকরা ওরাল রিনস ও মাউথ ওয়াশ নিয়ে কাজ করছেন।

বিজ্ঞানীরা সংক্রমণ হ্রাস করতে বিভিন্ন উপকরণ ব্যবহার পরীক্ষা করছেন। এর মধ্যে আছে মাউথওয়াশ ও ওরাল রিনস। পেন স্টেট কলেজ অব মেডিসিনের গবেষকরা ওরাল রিনস ও মাউথ ওয়াশ নিয়ে কাজ করছেন। জার্নাল অব মেডিকেল ভাইরোলজিতে প্রকাশিত সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত কেউ যদি মুখে ও নাকে বিভিন্ন ধরনের সল্যুশন ব্যবহার করে তাহলে তাদের মাধ্যমে সংক্রমণের হার হ্রাস পেতে পারে।

মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজির অধ্যাপক ক্রেগ মেয়ারস গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘এ সময় সংক্রমণ হ্রাসের জন্য বিভিন্ন পদ্ধতির প্রয়োজন। আমরা যেসব উপাদান নিয়ে পরীক্ষা চালিয়েছি সেগুলো সব সময় হাতের কাছে পাওয়া যায় এবং অনেকগুলো নিত্যদিনের রুটিনের অংশ।’

গবেষণায় তারা সার্স-কোভ-২-এর কাছাকাছি একটি ভাইরাস ব্যবহার করেছেন। তারা দেখেছেন লিস্টেরাইন অ্যান্টিসেপটিক এ ভাইরাসের কার্যক্রম ২ মিনিটে ৯৯ শতাংশ হ্রাস করতে পারে। অর্থাৎ লিস্টেরাইন বা এ রকম ধরনের মাউথওয়াশ ভাইরাস দমনে সহায়ক। এর আগে জুলাই মাসে জার্নাল অব ইনফেকশাস ডিজিজেও এমন কথা বলা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, কেউ করোনা পজিটিভ হলে তিনি নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করলে তার থেকে ভাইরাস ছড়ানোর আশঙ্কা কমবে। তবে এখনো এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন অন্য গবেষকরা।

মেডিকেল নিউজ টুডে

আরও