বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি ব্র্যান্ড...

সম্প্রতি ‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইন্টারব্র্যান্ড প্রকাশিত এ তালিকায় আধিপত্য বিস্তার করে আছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। প্রতিবেদন অনুযায়ী, কভিড-১৯ মহামারীর ভয়াবহতার মধ্যে প্রযুক্তিনির্ভরতা অনেকাংশে বেড়েছে, যা বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ব্যবসায় উল্লম্ফন ঘটিয়েছে।

সম্প্রতি ‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইন্টারব্র্যান্ড প্রকাশিত এ তালিকায় আধিপত্য বিস্তার করে আছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। প্রতিবেদন অনুযায়ী, কভিড-১৯ মহামারীর ভয়াবহতার মধ্যে প্রযুক্তিনির্ভরতা অনেকাংশে বেড়েছে, যা বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ব্যবসায় উল্লম্ফন ঘটিয়েছে। ব্যবসা প্রবৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে প্রযুক্তি ব্র্যান্ডগুলোর বাজারমূল্যে। চলতি বছর বেস্ট গ্লোবাল ব্র্যান্ড শীর্ষক প্রতিবেদনের তালিকায় স্থান পাওয়া বিশ্বের সবচেয়ে দামি ৩০ প্রযুক্তি কোম্পানি নিয়ে আয়োজনের আজ তৃতীয় পর্ব—

ইনস্টাগ্রাম: ইন্টারব্র্যান্ডের প্যারামিটার্স অনুযায়ী, কভিড-১৯ মহামারীর মধ্যে বিভিন্ন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম এবং মেসেজিং সেবাগুলোর ব্যবহার কয়েক গুণ বেড়েছে। লকডাউনের মধ্যে মানুষ এমন প্লাটফর্মগুলোতে অধিকমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল। এখন ইনস্টাগ্রামের বাজারমূল্য ২ হাজার ৬০৬ কোটি ডলারে পৌঁছেছে। এর সুবাদে জনপ্রিয় এ প্লাটফর্ম বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি তালিকায় শীর্ষ ১১-তে জায়গা পেয়েছে।

অ্যাডোবি:


মার্কিন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির বাজারমূল্য ১ হাজার ৮২০ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে। ইন্টারব্র্যান্ড প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি তালিকায় ১২তম অবস্থানে রয়েছে অ্যাডোবি সিস্টেমস। চলমান মহামারী পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট পণ্যের চাহিদা বেড়েছে। অনেক ব্যবসা খাতের প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়লেও সফটওয়্যার সেবাদাতাদের ব্যবসায় উল্লম্ফন দেখা গেছে।

ইউটিউব:


বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল নিয়ন্ত্রিত জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। ইন্টারব্র্যান্ডের প্যারামিটার্স অনুযায়ী, ব্র্যান্ডটির বাজারমূল্য ১ হাজার ৭৩২ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছেছে। বিশ্বজুড়ে বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখতে এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইউটিউব। প্লাটফর্মটিতে মৌলিক ভিডিও কনটেন্ট আপলোড করে অর্থ উপার্জনের সুবিধাও রয়েছে।

টেসলা:


বিশ্বের অন্যতম ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। এখন ব্র্যান্ডটির বাজার ১ হাজার ২৭৮ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। এর সুবাদে ইন্টারব্র্যান্ড প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছে টেসলা। বৈশ্বিক বাজারে আরো উন্নত ইলেকট্রিক গাড়ি সরবরাহে কার্যক্রম জোরদার করেছে টেসলা, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসায় নতুনত্ব যোগ করবে বলে মনে করা হচ্ছে।

ভিসা:


বৈশ্বিক পেমেন্ট সলিউশন সেবাদাতা প্রযুক্তি কোম্পানি ভিসা। ইন্টারব্র্যান্ড প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি তালিকায় ১ হাজার ২২৭ কোটি ৭০ লাখ ডলার বাজারমূল্য নিয়ে ১৫তম অবস্থানে রয়েছে ভিসা। বিশ্বজুড়ে এখন ক্যাশলেস পেমেন্ট সেবার চাহিদা বাড়ছে। এক্ষেত্রে আরো উন্নত ও নিরাপদ সেবা সরবরাহে কাজ করছে ভিসা।

 

সূত্র: গ্যাজেটস নাউ

আরও